সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি - The News Lion

সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি

 


দি নিউজ লায়নঃ    ভোটের আগে সক্রিয় রাজনীতিতে তারকা এবং বিশিষ্টদের যোগদানের পালা অব্যাহত। এবার সেই তালিকায় নাম লেখালেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। ভোটে অদিতিকে প্রার্থীও করতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস। 


দীর্ঘদিন ধরেই শাসকদলের ঘনিষ্ঠ ছিলেন। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি নেত্রী সুভদ্রা।  আজ তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন গায়িকা। যোগদান মঞ্চে গানও গাইলেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.