শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার তৃনমূল প্রার্থী বদল, বর্তমান তৃনমূল প্রার্থী রাজেশ সুনদাস
দি নিউজ লায়ন; শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার তৃনমূল প্রার্থী বদল। বর্তমান তৃনমূল প্রার্থী রাজেশ সুনদাস। মাটিগাড়া নকশালবাড়ির নতুন প্রার্থী রাজেন সুন্দাসকে কেন্দ্র করে প্রবল উচ্ছাস লক্ষ করা যায় এলাকার মানুষের মধ্যে। রবিবার উৎসবের মধ্যেই তাকে স্বাগত জানাতে সমর্থকদের ঢল নামে বাগডোগড়া বিমান বন্দর এলাকায়। সেখান থেকে তাকে ফুলের মালা পড়িয়ে অভ্যুথনা জানিয়ে রোড শো করে কেন্দ্রে পৌঁছায় তৃনমূল সমর্থকেরা।
দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান তিনি বিগত দশ বছর ধরে সরকারি আরটিও পদে রয়েছেন। তার পরিবারের সকলের সঙ্গে এলাকার মানুষের সুসম্পর্ক। পূর্বের প্রার্থীর ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল যে কারনে প্রার্থী বদল করা হয়েছে।মঙ্গলবার তিনি মনোনয়ন পেশ করবেন। জানা গিয়েছে তার প্রার্থী পদ ঘোষণায় এলাকা নেপালি সমুদায়ের মধ্যে খুশির জোয়ার আছড়ে পড়ছে।

Post a Comment