সেন্ট্রাল পার্কের সামনে একটি ঝুপড়িতে ভয়াবহ আগুন
দি নিউজ লায়নঃ সোমবার সাতসকালে সেন্ট্রাল পার্কের সামনে একটি ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। কমপক্ষে ৫০ থেকে ৭০টি ঝুপড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন ক্রমশই ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা দমকলকর্মীদের। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এদিন সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে একটি অস্থায়ী ঝুপড়িতে আগুন লাগে।
সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে দমকল কর্মীরা এখনও স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

Post a Comment