দেওয়াল লিখনে প্রচার শুরু রায়গঞ্জে - The News Lion

দেওয়াল লিখনে প্রচার শুরু রায়গঞ্জে

 


দি নিউজ লায়ন;    দেওয়াল লিখনে প্রচার শুরু রায়গঞ্জে। শনিবার বিকেল থেকে রায়গঞ্জ ব্লক ও শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনে প্রচারাভিযানে নামে তৃনমুল কর্মী সমর্থকেরা। এদিন বিকেলে রায়গঞ্জের ১৩ নং ওয়ার্ড থেকে দেওয়ালে দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখন শুরু করেন জেলা যুব তৃনমুলের সহ সভাপতি তনয় দাস।

এর পাশাপাশি হেমতাবাদের তৃনমুল প্রার্থী সত্যজিত বর্মন আজ বিকেলে এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করেন। শুধু তাইই নয়, ইটাহারের তৃনমুল প্রার্থী মোশারফ হোসেন আজ নিজের এলাকায় দেওয়াল লিখে প্রচার শুরু করেন। সব মিলিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার প্রায় সব কেন্দ্রেই জোড় প্রচার শুরু করল তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.