রেল লাইনের ধারে ঝোপ থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ রেল লাইনের ধারে ঝোপ থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে রেল কর্মীরা লাইনে কাজ করতে গেলে ওই মহিলার দেহ দেখতে পান।
খবর জানাজানি হতেই এলাকার মানুষ ওই মহিলারা মৃতদেহ দেখতে ভিড় করেন। খবর পেয়ে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ও রেল আধিকারিকেরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনভাবে ট্রেন থেকে পড়ে গিয়েই ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment