মনোনয়নপত্র জমা দিলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান - The News Lion

মনোনয়নপত্র জমা দিলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ    সোমবার খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র ও শৈবাল গিরি ।মনোনয়নপত্র জমা দেওয়ার পর দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান বলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য আমাকে দাঁতন বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে। দাঁতনের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।


তিনি বলেন কোন দলের বিরুদ্ধে ও প্রার্থীর বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করব না ।গত দশ বছর রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছে সেই সকল উন্নয়নমূলক প্রকল্পের কাজের খতিয়ান তুলে ধরে তিনি প্রচার করবেন। সেই সঙ্গে তিনি বলেন 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত দাঁতন বিধানসভা এলাকায় তিনি কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন বিধায়ক হিসেবে তা মানুষের কাছে তুলে ধরবেন। কারন মানুষ শান্তি ,উন্নয়ন চায়। যে শান্তি ও উন্নয়ন বাংলায় প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দোপাধ্যায়। তা অব্যাহত রাখার জন্য দাঁতন বিধানসভা এলাকার মানুষ এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 


সেই সঙ্গে তিনি বলেন কুৎসা অপপ্রচার করে বিজেপি ও বাম কংগ্রেস জোট মানুষকে ভুল বোঝানোর কাজ শুরু করেছে। কিন্তু দাঁতনের শান্তিপ্রিয় মানুষ তাদের উপযুক্ত যোগ্য জবাব দেবেন। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দাঁতন বিধানসভা কেন্দ্রের যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোনও দিন হয়নি। তাই দাঁতন বিধানসভা এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে ,আগামী দিনেও থাকবে। তাই তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। মনোনয়পত্র জমা দেওয়ার পর তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করবেন। দাঁতন বিধানসভা এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস কে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য আবেদন জানাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.