খড়গপুরে নাকা চেকিং-এ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক এক যুবক
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্ভুক্ত ওল্ড খড়গপুর টাউন আউটপোষ্ট এর কৌশল্যা ফাঁড়ির সামনে নাকা চেকিং এর সময় ফকিরা নায়েক নামের এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি সমেত গ্ৰেফতার করলো খড়গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফকিরা কেশিয়াড়ি থেকে তার এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র টি নিয়ে খড়গপুরের দিকে আসছিল ।তখনই নাকা চেকিং করার সময় সে ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন বাইক ও উদ্ধার হয়েছে।
পুলিশ তদন্ত করে দেখছে কিসের জন্য এই আগ্নেয়াস্ত্র সে নিয়ে আসছিল। তাই তাকে আটক করে খড়গপুর টাউন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।খড়গপুর সদর বিধানসভার নির্বাচন আগামী ১ লা এপ্রিল।তাই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জোর কদমে খড়গপুর শহর জুড়ে নাকা চেকিং এর কাজ শুরু করেছে।

Post a Comment