বিজেপির সঙ্গ ত্যাগ করছে না গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট - The News Lion

বিজেপির সঙ্গ ত্যাগ করছে না গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট

 


দি নিউজ লায়নঃ    সপ্তাহখানেকের নাটক শেষ। বিজেপির সঙ্গ ত্যাগ করছে না গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জি এন এল এফ। বিধানসভা ভোটে পাহাড়ের 3 আসনে ভাজপা প্রার্থীদের সমর্থন করবে তারা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে একথা জানান দলের প্রেসিডেন্ট মন ঘিসিঙ। এদিন এক জনসভায় তিনি জানান, পাহাড়ের মানুষের কথা ভেবে এবং বৃহত্তর স্বার্থে তারা বিজেপির সঙ্গে জোট ভাঙছে না।


বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে তারা বিজেপিকে সমর্থন করবেন যদিও তাদের দলে অনেক যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য বিজেপির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দলের প্রেসিডেন্ট এ কথা জানালেও জি এন এল এফ-এর একটি সূত্রের দাবি, প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করে তারা বিজেপির ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছিল কিন্তু বিজেপি প্রার্থী পরিবর্তন করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্যই তারা বিজেপিকে সমর্থন করলেন। 


বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় জি এন এল এফ কে তীব্র আক্রমণ করেছেন বিমল গুরুং শিবিরের নেতারা। তাদের অভিযোগ, যে বিজেপি পাহাড়ের সঙ্গে গদ্দারি করল পাহাড়ের একটি রাজনৈতিক দল হিসেবে সেই বিজেপির সঙ্গে থাকা এবং তাদের সমর্থন করা অপরাধ। পাহাড়ের মানুষ জিএনএলএফ কে ভোটের ময়দানে যোগ্য জবাব দেবে। আসলে এরা পাহাড়ে বিজেপির বি টিম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.