নন্দীগ্রামে দুই বহিরাগত দুষ্কৃতীকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা - The News Lion

নন্দীগ্রামে দুই বহিরাগত দুষ্কৃতীকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা

 


দি নিউজ লায়নঃ     শুভেন্দুর মদতে নন্দীগ্রামে যে বহিরাগতরা ঢুকছে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিল তৃণমূল এবার দুই বহিরাগত দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেললো গ্রামবাসীরা। দু'জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাপক  উত্তেজনা তৈরী হয়। ২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে এলাকায় দেখে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। 


অভিযোগ, ওই দুজন ব্যক্তি বিকালের দিকে এলাকায় আসে ও উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিলো। তাদের দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। এলাকার মানুষ তাদের থেকে পরিচয় জানার চেষ্টা করে। অভিযোগ সেই সময় এই দুই ব্যাক্তি নিজেদের পুলিশ এর স্টাফ সহ বিভিন্ন ধরনের পরিচয় দেয় । স্থানীয়দের দাবি তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি খুঁজে পায় মানুষ। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে। 


পুলিশ এসে এদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ এলাকাবাসী। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এদের থানায় নিয়ে যায়। এদের পরিচয় নিয়ে  নন্দীগ্রাম থানা থেকে জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামে বিভিন্ন এলাকা দিয়ে বহু বহিরাগত দুষ্কৃতীরা ঢুকছে ভোটের মুখে অশান্তি পাকানোর জন্য। 


ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। একইসঙ্গে গ্রামবাসীদের ও সজাগ থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা সজাগ ছিলেন বলেই এই দু'জনকে ধরা সম্ভব হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিভিন্ন রাজ্য থেকে দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে নন্দীগ্রামে ভোট লুট করার জন্য। সর্বশক্তি দিয়ে তৃণমূল এই সমস্ত দুষ্কৃতীদের প্রতিহত করবে কোন অবস্থাতেই নন্দীগ্রামে ভোট লুট করতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.