ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নারায়নগড় - The News Lion

ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নারায়নগড়

 


দি নিউজ লায়নঃ     নারায়ণগড়  এর তৃনমূলের প্রার্থীর গাড়িতে বৃহস্পতিবার হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নারায়ণগড় এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে বেলদা থানার রামা গ্রামের কাছে বিজেপি  আশ্রিতকিছু দুষ্কৃতী তাঁর গাড়ি ভাঙচুর করে। 


মারধর করা হয় তার গাড়িতে থাকা দলীয় কর্মী সমর্থকদেরও। ঘটনায় আহত হয়েছেন এক তৃণমূলকর্মী। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।নারায়ণগড় বিধানসভার তৃনমূলের প্রার্থী  সূর্য অট্ট অভিযোগ করে বলেন নির্বাচনে হার সুনিশ্চিত ভেবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালিয়েছে এবং দলীয় কর্মীদের মারধর করা হয়েছে।আহত এক জনকে বেলদা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলদা থানায় তৃনমুলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


 এদিকে, এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তবে তৃনমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.