খড়গপুর গোমো ট্রেনে প্যাসেঞ্জারদের কাছ থেকে টাকা ছিনতাই করছে রেল, অভিযোগ রেল যাত্রীদের - The News Lion

খড়গপুর গোমো ট্রেনে প্যাসেঞ্জারদের কাছ থেকে টাকা ছিনতাই করছে রেল, অভিযোগ রেল যাত্রীদের

 


দি নিউজ লায়নঃ     খড়গপুর থেকে যে প্যাসেঞ্জার ট্রেনটি ২.২৫ এ ছেড়ে গোমো যেত, সেটি এখনও ওই সময়ে ছাড়ে, কিন্তু মোদী সরকারকে সীদ্ধান্ত মত  এই লোকাল বগির ট্রেনটি হয়েছে এক্সপ্রেস !!! ভাড়া হয়েছে এক্সপ্রেসের !!!

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা কলকাতা গিয়েছিলেন, গঙ্গায় তাঁর মায়ের চিতাভষ্ম বিসর্জন দিতে।শুক্রবার সকালে হাওড়ায় ফেরার জন্য লোকাল টিকিট কাটেন। সকাল ১০ টা ১০ মিনিটের সময়ে। খড়গপুরে এসে তাঁরা চিরাচরিত গোমো প্যাসেঞ্জার ধরেন। মেদিনীপুর পেরোনোর পরে TTE তাঁদের টিকিট চেক করার নামে ফাইন করেন ২০০ টাকা! লোকাল টিকিটে এক্সপ্রেসে যাওয়ার অপরাধে। তাঁরা বলেন এটাতো লোকাল, এক্সপ্রেস কেন ? আর যদি এক্সপ্রেস হয় তবে রেল টিকিট দিল কেন ? রেল যাত্রী তুষার মেটে, দীপক পাত্ররাও প্রতিবাদে সোচ্চার হন। কোন সদুত্তর দিতে না পেরে, প্যাসঞ্জারদের বিক্ষোভে তারা পালিয়ে যান।


প্রসঙ্গত খড়গপুর -আদ্রা রুটে করোনার অজুহাতে প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চালু করেনি কেন্দ্র সরকার। শুধুমাত্র মেদিনীপুর থেকে ১১.৪০ এর লোকালটি চালু হয়েছে। ১১.৪০ এর পর কোনো লোকাল ট্রেন না থাকা সত্ত্বেও রেল কি করে ঐ সময়ে লোকাল টিকিট ইশু করে !  যাত্রীদের ফাঁদে ফেলে টাকা ছিনতাই ছাড়া আর কি হতে পারে ? লোকাল ট্রেন না থাকা সত্তেও লোকাল এর টিকিট দিয়ে, যাত্রীদের বিভ্রান্ত করে ট্রেনে উঠিয়ে নিয়ে (দেখতে লোকাল কিন্তু এক্সপ্রেস) বিপুল সংখ্যক TTE ( কার্যত আইনি ছিনতাই বাজ) তুলে মুড়ি মুড়কির মত জরিমানা করা !!!


 রেল বেসরকারী করণ এর লক্ষে এহেন যাত্রী হয়রানি, প্রকারান্তরে প্রাতিষ্ঠানিক সংগঠিত ডাকাতি । এই রুটে সাধারণ যাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ করে দিয়েছে রেল। আদ্রা-হাওড়া ' রাণী শিরোমণি' প্যাসেঞ্জার বন্ধ। আন্যান্য লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, পুরুলিয়া এক্সপ্রেসে রিজার্ভিশন করে উঠতে হবে!!  গরীব সাধারণ যাত্রীদের, দিনমজুর, সব্জী বিক্রেতা মায়েদের দুর্বিসহ অবস্থা। 


রেল সহ রাষ্ট্রায়ত্ব সংস্থার বেসরকারী করণ বিরোধী নাগরিক মঞ্চ এর পক্ষে তপন দাস জানান রেলের এই তুঘলকি সীদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা, মেদিনীপুর স্টেশন ম্যানেজার এর নিকট বিক্ষোভ ডেপুটেশ দিয়েছি। শুক্রবার যে ঘটনা প্রকাশ্যে এল, তা অত্যন্ত ভয়ঙ্কর ও নিন্দনীয়। এই রুটে ডেলি প্যাসেঞ্জাররাও আন্দোলন শুরু করেছেন।  নির্বাচন এর পরেই আমরা প্রতিরোধ আন্দোলনে যাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.