ঝাড়গ্রামে দল নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিলেন তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র পরিষদএর কর্মীরা
দি নিউজ লায়ন; দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের একটি শিব মন্দিরে পুজো দিলেন তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ বলেন নন্দীগ্রামে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে তা অতি নিন্দনীয়। আমরা ওই হামলার ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ ও ধিক্কার জানাই।
তিনি আরো বলেন যে রাজনৈতিকভাবে বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে পারেনি তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকানো যাবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিলেন মানুষের পাশে থাকবেন। বিধানসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকবেন না তিনি অসুস্থ অবস্থায় মানুষের পাশে যাবেন। তাই তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা পুজো দিয়েছি। আশা করি দলনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।তিনি আরো বলেন যে লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছে ।তাই কোনো অশুভ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতে পারবে না ।
সেই সঙ্গে তিনি বলেন বিধান সভা নির্বাচনে বিজেপি ও বাম জোট হেরে যাওয়ার আশঙ্কায় সুপরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়েছে ।বাংলার মানুষ মমতা দিদির উপর হামলার ঘটনা কোনদিনই মেনে নেবে না। আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন। সেই সঙ্গে তিনি বলেন আমরা শান্তি চাই, হিংসা চাই না' যারা সন্ত্রাস সৃষ্টি করে বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ইভিএম মেশিনে তাদের রায় দিবেন।

Post a Comment