ভাঙড় থেকে তাজা বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; ভোটের আগে আবার ভাঙড় থেকে তাজা বোমা উদ্ধার হল। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের ডিএসপি ক্রাইম তমাল সরকারের নেতৃত্বে ভাঙড় থানার পুলিস বোদরা পঞ্চায়েতের সাঁপা গ্রামে তল্লাশি চালিয়ে আমবাগান থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার করে।
এর সঙ্গে উদ্ধার হয়েছে ২ কেজি পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম।প্রসঙ্গত কয়েক দিন আগেই কাশিপুর থানায় 200টি বোমা উদ্ধার হয়েছিল। তৃণমূলের অভিযোগ সিপিএম, আইএসএফ এবং ভাজপা মিলিত ভাবে বহিরাগত দুষ্কৃতিদের নিয়ে এসে তৃণমূলের ওপর হামলার পরিকল্পনা করেছে। গত কয়েক দিনে তৃণমূল কর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ভোটে হার নিশ্চিত বুঝেই গুণ্ডামি করছে তারা।

Post a Comment