গাইঘাটা, বাদুড়িয়া ও স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য - The News Lion

গাইঘাটা, বাদুড়িয়া ও স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য

 


দি নিউজ লায়নঃ    

গাইঘাটা  উত্তর ২৪ পরগনার এই বিধানসভা কেন্দ্রটিতে ভোটের ফলে নির্ণায়ক ভূমিকা নেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। বরাবরই এই কেন্দ্রে মতুয়া ভোট যাঁদের নির্বাচনে সাফল্যও তাঁদেরই হাতে, এমনইটাই হয়ে এসেছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৩,৮১২। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সিপিআই-এর ঝুলিতে গিয়েছিল ৬৪,২৪০। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২৮ হাজার ৭৯৬ ভোট। এবার ভোটে ইস্যু এনআরসি ও সিএএ। সিএএ-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে বিজেপি। মতুয়ারা এবার ভোটে বড়সড় ফারাক গড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।  


বাদুড়িয়া  ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। কংগ্রেসের আবদুর রহিম কাজি পেয়েছিলেন ৯৮,৪০৮টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আমির আলিকে ২২ হাজার ২৪৫ ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি।  


স্বরূপনগর  গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের বীণা মণ্ডল। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৩,৮০৭। অন্যদিকে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৮১,৮৬৬। তৃতীয় স্থানে থেকে বিজেপির ঝুলিতে গিয়েছিল ১২ হাজার ৮৬৬টি ভোট। একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ে প্রতিবারই। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে।



 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.