কেন্দ্রের বিরুদ্ধে গরুর গাড়ির মিছিল
দি নিউজ লায়নঃ ভোটের আগে গ্রামীণ ভোটারদের নজর কাড়তে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি ও নয়া কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গাড়ির মিছিলের আয়োজন করল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস।এই মিছিল ব্লকের বিভিন্ন গ্রা্ম গঞ্জে পৌঁছায় ।ওই মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ও ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ প্রমুখ ।
মিছিল কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায় ।দলীয় নেতা কর্মী তো বটেই সাধারন মানুষ, কৃষিজীবীরাও গরুর গাড়িতে চেপে রান্নার গ্যাস , পেট্রল ,ডিজেলর লাগাতার মুল্য বৃদ্ধির প্রতিবাদ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন ।এদিকে এলাকার মানুষ রান্নার গ্যাস সিলিন্ডার পুকুরের জলে ফেলে অভিনব ভাবে প্রতিবাদের পথে নামলেন ।
এই ব্যাপারে নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহার দাবি , “ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বৃদ্ধি এবং কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দু মাস ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে জনমত গঠনের কাজ করে চলেছি ।গরুর গাড়ির এই মিছিল করে এলাকার সকল স্তরের মানুষ কে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পেরেছি ।”

Post a Comment