গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি হাসুয়া এবং একটি লোহার রড বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পাগলা ঘাট এলাকা থেকেই ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার ধৃতদের মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম আয়েশ শেখ, এজাবুল শেখ এবং আজিজুর রহমান। ধৃত আয়েশ শেখের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায়। অপরদিকে দুইজনের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীররাতে পাগলা ঘাট এলাকাতেই ধৃত তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। সেই খবর জানার পরই গোপন সূত্রে অভিযান চালানো হয় এবং অস্ত্রসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তর করে পুলিশ। এই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র-গুলি নিয়ে কি ধরনের অপরাধমূলক কাজকর্ম করার পরিকল্পনা নিয়েছিল তা জানতেও তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Post a Comment