বাবা-মায়ের বকাবকি তে আত্মঘাতী ছেলে
দি নিউজ লায়নঃ বাড়িতে বাবা-মা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হলো ছেলে। বিকেলে এই ঘটনায় বড়োয়ার গোপালনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মৃতের নাম চিরঞ্জিৎ দলুই(১৮)। বাড়ির পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতের বাবা নবীন দলুই বলেন, চিরঞ্জিৎকে মাঠে যেতে বলেছিলাম। কিন্তু, ও যায়নি। তাই ওকে সামান্য বকাবকি করেছিলাম। তারজন্য ও এমন করবে বুঝতে পারিনি"। পরিবারের লোকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Post a Comment