ত্রুটিপূর্ণ শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও মাটিগাড়া কেন্দ্রের প্রার্থী আনন্দ বর্মনের হলফনামা, নির্বাচন কমিশন থেকে ফের ডাক পাঠানো হলো ভাজপার দুই প্রার্থীকে
দি নিউজ লায়ন; ত্রুটিপূর্ণ বিজেপি প্রার্থীর হলফনামা। নির্বাচন কমিশন থেকে ফের ডাক পাঠানো হলো ভাজপার দুই প্রার্থীকে। শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী আনন্দময় বর্মনকে দুই প্রার্থীর হলফনামায় ত্রুটি থাকায় ফের মঙ্গলবার ডেকে পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে তাদের। এদিন বিজেপির দুই প্রার্থী শঙ্কর ঘোষ ও আনন্দ বর্মন শিলিগুড়ি মনোনয়ন জমার কেন্দ্র মহকুমা শাসকের দপ্তরে আসেন। দপ্তরে মনোনয়ন বিভাগে যান তারা।
পরে মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী আনন্দ বর্মন জানান আমার হলফনামার একটি পৃষ্টায় গুরুত্বপূর্ন একটি লাইনের ছাপা অক্ষর স্পষ্ট ছিলনা। যার জন্য সেই বিষয়টি পরিষ্কার ছিলনা নির্বাচন কমিশনের কাছে। সেক্ষেত্রে পুনরায় পুরো হলফনামা স্বাক্ষর করে জমা করি। অন্যদিকে শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে কেন ডেকে পাঠানো হয় তা পরিষ্কার করতে চাননি শঙ্কর বাবু।বিষয়টি এড়িয়ে যান তিনি।তবে বিজেপির আইনজীবী জানান শঙ্করের হলফনামায় কিছু ত্রুটি উঠে আসে বলে শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি বিধানসভার দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকেরা জানান। সেমত পুনরায় ডেমিতে প্রিন্ট করে সঠিক হলফনামা জমা করা হয়েছে।

Post a Comment