ডেবরায় রোড শো করে প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দি নিউজ লায়ন; মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে রোড শো কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ও পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য সহ বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দ ।যেভাবে মানুষের উপস্থিত ছিল তার থেকে বেশি উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও সংগঠনের শিল্পীরা।
জাঁকজমক করে প্রচার করা হয়েছিল অমিত শাহের রোড সো তে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। কিন্তু মানুষের বদলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অমিত শাহ বলেন বিজেপিকে ভোট দিন সোনার বাংলা গড়তে। বিজেপি ক্ষমতায় আসলে বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলা হবে। বাংলায় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তদন্ত হবে। তিনি বলেন তৃণমূলের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা।২০০ র বেশি আসনে বিজেপি জয়লাভ করবে এবং প্রথম পর্বের যে নির্বাচন হয়েছে তাতে বিজেপি ২৬ টি আসনে জয়লাভ করবে বলে তিনি জানান ।তাই তিনিওই এলাকার বাসিন্দাদের ভারতী ঘোষ কে এবং পিংলা এলাকায় অন্তরা ভট্টাচার্যকে পদ্মফুলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

Post a Comment