বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, দিদি হবেন মুখ্যমন্ত্রী, জানালেন দেব - The News Lion

বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, দিদি হবেন মুখ্যমন্ত্রী, জানালেন দেব

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় সবং  ও পিংলা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে রোড শো করে প্রচার করেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সূর্যকান্ত অট্ট এর সমর্থনে মঙ্গলবার দুপুরে বেলদায় নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বেলদা এলাকাতে বেশ কয়েক কিলোমিটার রোড শো করেন তিনি। সেখানেও ভিড় হয়েছিল প্রচুর। এক কথায় শেষ দিনের প্রচারে অভিনেতা দেব এর রোড শো ঘিরে ব্যাপক ভিড় ছিল বেলদা এলাকায়।


 বেলদায় দেবের সাথে ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্য অট্ট ও নারায়ন গড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ। এছাড়াও সবং বিধানসভা কেন্দ্রের বড়চারা থেকে চাঁদকুড়ি পর্যন্ত সবং এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়ার সমর্থনে রোড শো করে প্রার্থী মানস ভূঁইয়া কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন অভিনেতা সাংসদ  ওরফে দেব ।দেব এর নির্বাচনী প্রচারে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবং এর পাশাপাশি পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাইতির সমর্থনে মুন্ডুমারি এলাকায় রোড শো করে প্রচার করেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। নির্বাচনী প্রচারে  উপস্থিত সর্বস্তরের মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা  দেব শুভেচ্ছা জানান ।তিনি বলেন প্রচন্ড গরম উপেক্ষা করে আপনারা এসেছেন তার মানে আপনারা দলকে ভালবাসেন দলনেত্রী কে ভালবাসেন। 


তাই আপনারা এসেছেন। তিনি তাঁর ভাষণে বলেন বাংলার যে উন্নয়ন হয়েছে গত দশ বছরে তা দেশের অন্যান্য রাজ্যে এত উন্নয়ন হয়নি। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে দেব বলেন যারা সোনার বাংলা গড়ার কথা বলছে তারা দেশটাকে রসাতলে  নিয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ।তাই তারা বাংলায় ক্ষমতায় এসে বাংলাকে সোনার বাংলা গড়বে তা কেউ  বিশ্বাস করেন নি। দেব বলেন দিদি আছে বলে বিনা পয়সায় চাল ,স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ। তাই তিনি সকলের কাছে আবেদন করে বলেন আপনারা দিদির পাশে থাকুন, দিদির উন্নয়নের হাতকে শক্ত করুন। যদি তৃণমূল ভালো কাজ করে থাকে তাহলে আপনারা তৃন মূলের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বাংলায়  ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবং দিদি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি হাজার চেষ্টা করলেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিবে। তাই তিনি সকলকে দিদির পাশে থাকার জন্য আহবান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.