লোকাল ট্রেনে জনসংযোগ, প্রচারে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস
দি নিউজ লায়নঃ সকাল সকাল উঠে পড়া লোকাল ট্রেনে। হাত জোড় করে রেলযাত্রীদের সঙ্গে আলাপ চারিতা। হকারদের সঙ্গে কথা বলে সুবিধা-অসুবিধা জেনে নেওয়া। শুক্রবার এভাবেই লোকাল ট্রেনে জনসংযোগ করে নির্বাচনী প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। শুক্রবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন চত্বরে নিত্য দিনের রেল যাত্রী,পথ চলতি মানুষজন এবং হকারদের সঙ্গে কথা বলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস।
এরপর ক্যানিং প্লাটফর্ম থেকে তিনি আপ শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের সঙ্গে তৃণমূলের প্রার্থী পরেশ রাম কথা বলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার জন্য আবেদন জানায়।ট্রেনটি তালদি স্টেশনে দাঁড়ালে সেখানেই নেমে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রর তৃণমূল প্রার্থী।এরপর তিনি ক্যানিং বন্ধুমহলে তৃণমূলের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ।এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস।ফলে ভোট প্রচারে কোমড় বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।কখনও পাড়ায় পাড়ায়,কখনও ট্রেনের মধ্যে অভিনব কায়দায় ভোট প্রচার চলছে তৃণমূলের।

Post a Comment