প্রচারে নেমে বাড়িতে গিয়ে রান্নার কাজ ও করেন জুন মালিয়া - The News Lion

প্রচারে নেমে বাড়িতে গিয়ে রান্নার কাজ ও করেন জুন মালিয়া

 


দি নিউজ লায়নঃ      শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনি ব্লকের পিড়াকাটা,মালিদা এলাকায় নির্বাচনী প্রচারের কাজ করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে যেমন মানুষের কাছে ভোট ভিক্ষা করেন। তেমনি কারও বাড়িতে গিয়ে রান্নার কাজ ও করেন। কোথাও দোকানে গিয়ে চাও তৈরি করেন। যা দেখে খুশি এলাকার বাসিন্দারা। যেভাবে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করছেন তাতে অভিভূত এলাকার বাসিন্দারা।কার্যত ভোটের প্রচারে তিনি ঝড় তুলেন।


অভিনেত্রী জুন মালিয়া কে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। জুন মালিয়া সাধারণ মানুষের সাথে কথা বলেন, গুরুজনদের প্রণাম করেন পায়ে হাত দিয়ে ।তেমনি ছোটদের ও আদর করেন। গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে এভাবেই  তিনি প্রচার করেন। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর পিড়াকাটা বাজারে পিড়াকাটা কমিউনিটি হলে এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি কর্মীসভায় দলীয় কর্মীদের বলেন আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন। সেইসঙ্গে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার ব্যবস্থা করবেন এবং বিজেপির ফাঁদে পা দেবেন না।


 বিজেপি ও বাম কংগ্রেস জোট কে পরাস্ত করার জন্য আপনারা হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ঘাসের উপর জোড়া ফুল চিনে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য কাজ করবেন। আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব। তিনি বলেন আমি মেদিনীপুরে থেকেই মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষের কাজ করব। আমি  অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ। আমার জন্ম মহিষাদল রাজ পরিবারে। আমি মহিষাদল রাজ পরিবারের মেয়ে ।তাই কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেবো না। এটুকু বলতে পারি যে আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকুন সাহায্যের হাত বাড়িয়ে দিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.