নন্দকুমারে ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, পর পর ২০ জনকে ধাক্কা, আশঙ্কাজনক ১২ - The News Lion

নন্দকুমারে ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, পর পর ২০ জনকে ধাক্কা, আশঙ্কাজনক ১২

 



দি নিউজ লায়নঃ      নন্দকুমারে ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি। পর পর  ২০ জনকে ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় ১২ জন তমলুক জেলা হাসপাতালে ভর্তি। দুজনকে কলকাতায় স্থান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। 


শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে।  আহত হয় অন্তত 20 জন।  12 জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। তমলুক জেলা হাসপাতালে ছুটে আসে স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সাথে কথা বলেন তিনি। জেলা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ যায়।


 লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অত্যধিক গতি থাকার কারণে লরি চালক কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। লরি চালকের খোঁজে তল্লাশি চলছে। ঠিক কিভাবে ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।  প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.