মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলায় ক্ষোভ তৃণমূল কর্মীদের - The News Lion

মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলায় ক্ষোভ তৃণমূল কর্মীদের

 


দি নিউজ লায়ন; নদীয়ার শান্তিপুরে আবারো মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলায় ক্ষোভ তৃণমূল কর্মীদের।সোমবার হোলি উৎসবে মাতোয়ারা ছিলো সারা শান্তিপুর ।সেই অনুষ্ঠানের শেষে গভীররাতে কেউ বা কারা শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডে টাঙ্গানো শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে র প্রচার সাপেক্ষে টাঙ্গানো ফ্লেক্স ছিঁড়ে দেয়। 


আজ সকালে তাদের চোখে পড়ায় থানায় এসে প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর সাহা এবং 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম পাল একটি লিখিত অভিযোগ জমা দেন , তবে সুনির্দিষ্ট কোন গ্রামে দেননি তারা। প্রশাসনিক তৎপরতায় দোষীদের ধরা সম্ভব হবে বলে বিশ্বাস করেন তারা, তারা মনে করেন নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্যই কেউ বা কারা এ কাজ করে থাকবে। শান্তিপুর থানার প্রশাসন খতিয়ে দেখছে বিষয়টি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.