গোসবায় অমিত শাহ’র প্রতিশ্রুতি ভাওতা : অভিষেক
দি নিউজ লায়ন; গোসাবা কাছারি ময়দানে গত ২৩ মার্চ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গোসাবা কেন্দ্রের বিজেপির প্রার্থী বরুণ(চিত্ত) প্রামানিকের সমর্থনে জনসভা থেকে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের বার্তা দিয়ে ছিল।বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে ছিলেন বিজেপি সরকার এলে সুন্দরবন জেলা করা হবে।বছরে মৎস্যজীবীদের ৬ হাজার টাকা করে দেওয়া।আর সেই মাঠে মঙ্গলবার দুপুরে পাল্টা জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের।আর তৃণমূলের এই জনসভা থেকে রাজ্য যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ কে কটাক্ষ করে বলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গোসাবা যা প্রতিশ্রুতি দিয়েছে তা ভাঁওতা ছাড়া আর কিছুই নয়।১ এপ্রিল, এপ্রিল ফুলতো করতেই হবে।' প্রকাশ্য ।
এদিন ১২৭ গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্করের সমর্থনে কাছারি ময়দানে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন ভোটের সময় এই সমস্ত নেতারা এসে ফুলঝুরি দিয়ে বক্তব্য দেয়। ভোট ফুরালে উন্নয়ণ তো দুরের কথা তাদের আর দেখা মেলে না।বিজেপি সরকার ও বাংলার তৃণমূল সরকারের মধ্যে ফারাক বোঝাতে গিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে অভিষেকের উক্তি, 'মাথায় রাখবেন একদিকে ফাঁকা ভাষন আরেক দিকে থালা ভর্তি রেশন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। একদিকে উন্নয়ন আর অন্যদিকে অনাচার। একদিকে সাম্প্রতিক দাঙ্গা আর উস্কানি অন্যদিকে অগ্রগতি প্রগতি শান্তি। একদিকে বহিরাগত নেতা অন্যদিকে বাংলার মেয়ে।
তিনি আরও বলেন, 'বিজেপির প্রতিশ্রুতি আর ইশতেহার হল অডিও ক্যাসেটের মত। চালাবেন খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর তৃণমূলের প্রতিশ্রুতি আর ইস্তেহার হলো হাই কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন আর দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলেন বাস্তবে তার প্রতিফলন হয়েছে।' ভোট যত এগিয়ে এসেছে ততই বাংলায় বিজেপির হয়ে প্রচারে আসতে দেখা গিয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে। তৃণমূলের তরফে 'বহিরাগত' বলেও একাধিকবার তাঁদেরকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। ভোটে প্রচার ও বিজেপির সংগঠনের বিস্তার ঘটাতে বাংলায় পড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিঁধে অভিষেক বলেন, 'এখানে ২০ দিন আগে নিত্যানন্দ রায় ক্যাম্প করে বসে আছে। বিজেপিকে জেতাতে হবে! এই রাজ্যটা গুজরাট নয় মধ্যপ্রদেশ ও নয়। এই জেলার নাম দক্ষিণ ২৪ পরগনা আর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।'
এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে সভামঞ্চ থেকে একাধিক বার্তাদেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন 'এই জেলা বিগত ২০১৯-এ ৩১শে ৩১ টা বিধানসভার আসনে জয়লাভ করেছিল। আগামী দিনেও ৩১শে ৩১ করবে। গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমি বলি হোয়াট দক্ষিণ ২৪ পরগনা থিঙ্কস টুডে, দ্যা এন্টায়ার বেঙ্গল থিঙ্কস টুমরো।'
এদিন গোসাবা কিষাণমান্ডর মাঠে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী,তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর প্রমুখ।

Post a Comment