নয়াগ্রামে জঙ্গলের আগুনে ৮ টি মাটির বাড়ি পুড়ে ছাই হয়ে গেল
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ১০ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঝগড়ি সংসদের অন্তর্ভুক্ত খুদগড় গ্রামে ৮ টি মাটির বাড়ি মঙ্গলবার দুপুর বেলায় বিধ্বংসী আগুনে পুড়ে যায়।।সম্ভবত লাগোয়া জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়েছিল,সেই আগুন ছড়িয়ে পড়ে গ্রামে। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া সত্ত্বেও দমকল এলাকায় এসে পৌঁচেছে বিকাল ৫ টা ৩০ মিনিটে।
এখনও আগুন সম্পুর্ন নেভানো সম্ভব হয়নি।শুকনো ডাহি জমি এবং বাঁশ ঝাড়ে আগুন ছড়াচ্ছে। পার্শ্ববর্তী ১১ নং আড়রা গ্রাম পঞ্চায়েতের কুলডিহা গ্রামের কাছাকাছি আগুন ছড়িয়েছে।একটি মাত্র দকমল এসেছে এতো বড় এলাকায়।
৮ টি মাটির বাড়ি সম্পূর্ণ ভাবে আগুনে পুড়ে গিয়েছে।যার ফলে ওই পরিবার গুলির বাসিন্দারা আগুনে তাদের সব কিছুই পুড়ে যাওয়ায় একেবারে কান্নায় ভেঙে পড়েন। সেই সঙ্গে আরো কয়েটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।তবে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি।তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment