মালদার সব আসলেই জিতবে তৃণমূল, দলীয় প্রার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়ে চ্যালেঞ্জ মৌসমের
দি নিউজ লায়নঃ মালদার ১২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর তাদের একসঙ্গে দলীয় কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন ভবনের তৃণমূল কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর সহ অন্যান্যরা ।
এদিন মালদার বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে মতামত বিনিময় করেন দলের জেলা সভাপতি মৌসুম নূর । বিধানসভা নির্বাচনে কিভাবে ভাজপার বিরুদ্ধে লড়াই করতে হবে। কোন বিষয়গুলিকে প্রচারে তুলে আনতে হবে সেই বিষয়ে দলীয় প্রার্থীদের পরামর্শ দেন তিনি। এরপর সকল প্রার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য , ৪ মার্চ তৃণমূলের প্রার্থী ঘোষণার পর এই প্রথম মালদা জেলার তৃণমূলের জেলা কার্যালয় একসাথে সকল প্রার্থীরাই উপস্থিত হয়েছিলেন । তবে দলীয় কাজে কলকাতায় থাকার কারণে এদিন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী প্রণব মুখার্জি উপস্থিত হতে পারেন নি । তাছাড়াও জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের সকল দলীয় প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে প্রত্যেক প্রার্থীদের সঙ্গে রাজনৈতিক নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দলের জেলা সভাপতি মৌসম নূর। এদিন সাংবাদিকদের তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন , এবারে মালদায় তৃণমূলের ব্যাপক শক্তি বৃদ্ধি হয়েছে। বুথ স্তর থেকে সর্বত্রই তৃণমূলের ঘাঁটি শক্ত হয়েছে। কাজেই এবারে আমরা মালদা ১২টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবো বলে আশাবাদী। আর মুখ্যমন্ত্রীকে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জয়ী হবার পর উপহার হিসাবে তাকে তুলে দেওয়া হবে। জেলার সমস্ত প্রার্থীদের সম্বর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনী প্রচার শুরু করা হয়েছে।

Post a Comment