পুরুলিয়ায় সিপিএম ছেড়ে তৃণমূলে ৩০০ পরিবারের ১৫০০ র বেশী কর্মী সমর্থক
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের মুখে সিপিএমের ঘরে ভাঙ্গন ধরাল তৃণমূল। সিপিএম ছেড়ে প্রায় ৩০০ টি পরিবার তৃণমূলে যোগদান করল। এদিন পুরুলিয়ার রঘুনাথপুরে এক নম্বর ব্লকের শাকা, বাবুগ্রাম,খাজুরা, আড়রা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপিএমের ৩০০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। তাদের মধ্যে রয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সিপিএমের প্রাক্তন সদস্য ফণীভূষন বাউরির ছেলে দিলীপ বাউরির।
তার নেতৃত্বে ওই পরিবারগুলি তৃণমূলে যোগ করেন। এদিন রঘু্নাথপুর বিধানসভায় তৃণমূল কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা দলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরি। এদিন তিনি বলেন, “এই যোগদানের ফলে রঘুনাথপুর বিধানসভা এলাকায় শক্তি বাড়ল আমাদের। এই এলাকায় বিরোধীদের তেমন কোন সংগঠন নেই। নির্বাচন যতই সামনে এগিয়ে আসবে বিরোধী দলগুলিতে আরও ভাঙন দেখা দেবে।”
একসাথে তিন শতাধিক পরিবার যোগদান করায় সংযুক্ত মোর্চার জোটে বড় ধাক্কা খেল রঘুনাথপুর বিধানসভায়। এদিন সদ্য সিপিএম ছেড়ে তৃণমুলে যোগ দেওয়া দিলীপ বাউরি বলেন, “ মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন তাঁকে দেখেই আমরা সবাই তৃণমূলে এলাম। তাছাড়া হাজারি বাউরিও খুব লড়াকু ছেলে।”
তবে এই বিষয়ে পুরুলিয়া সিপিএমের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment