মানুষ মিথ্যাবাদী বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন, বিক্রম প্রধান
দি নিউজ লায়ন; রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন। রবিবাসরীয় প্রচারে দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন এক নম্বর ব্লকের চক ইসমাইলপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার এর পাশাপাশি ওই এলাকায় মিছিল করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান।তিনি গ্রামবাসীদের বলেন বিজেপির মত মিথ্যাবাদী দল ভারতবর্ষে আর নেই। মিথ্যাবাদী দল বিজেপিকে আপনারা এই নির্বাচনে উপযুক্ত জবাব দিবেন। তিনি গ্রামবাসীদের বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে একাধিক কাজ করেছেন। ৬৪ টি প্রকল্প চালু করেছেন।
বিনামূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন, শিক্ষা, স্বাস্থ্য ,রাস্তাঘাট ,পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। স্বাস্থ্য সাথীর মাধ্যমে মানুষ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। পড়াশোনার জন্য মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে।গরিব মানুষ তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে। যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। অথচ কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করে চলেছে ।বিজেপি মিথ্যাপ্রতিশ্রুতি দিতে ভালো বাসে। যারা গরীব মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা দিবে বলেছিল ,তারা কারো একাউন্টে এক টাকাও দেয়নি। বেকার যুবকদের কর্মসংস্থান করেনি। আর নির্বাচনের সময় বাংলায় এসে তারা শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে ।
কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে কৃষকরা। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই কেন্দ্র সরকারের। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন এবং তাদের পাশে রয়েছেন ।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আমাকে ভোট দিয়ে আপনারা পুনঃনির্বাচিত করবেন। আমি গত পাঁচ বছরে কি কাজ করেছি তা আপনারা ভাল করেই জানেন। তাই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দাঁতন বিধানসভা কেন্দ্রে তিনি ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে তাঁকে আশীর্বাদ করার জন্য গ্রামবাসীদের কাছে তিনি আহ্বান জানান।

Post a Comment