মার্চের সান্দাকফুতে তুষারপাত - The News Lion

মার্চের সান্দাকফুতে তুষারপাত

 


দি নিউজ লায়নঃ     মার্চের সান্দাকফুতে তুষারপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে আচমকাই সান্দাকফুতে তুষারপাত শুরু হয়। ঘণ্টাখানেকের তুষারপাতে প্রায় পাঁচ ইঞ্চি পুরু বরফের আস্তরণ জমে যায়। তুষারপাতের জেরে পর্যটকদের 15 টি গাড়ি আটকে পড়ে। গাড়ি গুলিতে 150 জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেহেতু তুষারপাত খুব বেশি সময় ধরে হয়নি তাই দ্রুত পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছে।


 যে গাড়িগুলো আটকে ছিল সেগুলিকে বরফের আস্তরণ সরিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা করে দেওয়া গিয়েছে। তবে ফের যদি দীর্ঘ সময় ধরে তুষারপাত হয় তাহলে কিছুটা সমস্যায় পড়তে পারেন পর্যটকরা। যদিও মার্চের সান্দাকফুতে তুষারপাত নতুন করে পর্যটকদের টেনে আনবে বলেই মনে করছেন স্থানীয় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা। 30 জানুয়ারি সান্দাকফুতে শেষবার তুষারপাত হয়েছিল। সেই হিসেবে শনিবার রাতের তুষারপাত চলতি বছরের দ্বিতীয় বার তুষারপাতের সাক্ষী থাকলো সান্দাকফু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.