খড়গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করে প্রচার করলেন মিমি চক্রবর্তী - The News Lion

খড়গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করে প্রচার করলেন মিমি চক্রবর্তী

 


দি নিউজ লায়নঃ    রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের বেঙ্গাই থেকে হাতিহলকা পর্যন্ত খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী দিনেন রায় এর সমর্থনে রোড শো করে প্রচার করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।অভিনেত্রী  মিমি চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিনেন রায়, তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল সামন্ত, গনি  ইসমাইল খান সহ আরো অনেকে।অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার দু'ধারে ভিড় জমিয়েছিলেন। 


মিমি চক্রবর্তীকে ওই এলাকার বাসিন্দারা ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মিমি চক্রবর্তী বলেন আপনারা দিদির মনোনীত প্রার্থী  দিনেন রায় কে  ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে  ভোট দিয়ে নির্বাচিত করবেন। কাজের মানুষ ভালো মানুষ দিনেন রায় কে আপনারা পুনরায় নির্বাচিত করলে আপনাদের এলাকার আরো উন্নয়ন হবে। আপনারা উন্নয়ন নিয়ে ভাববেন না। আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা দিনেন রায় কে ভোট দিয়ে নির্বাচিত করবেন।


 তিনি বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল এর কোন নীতি আদর্শ নেই ।যারা জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যারা উন্নয়ন এর নামে ভন্ডামি করে।তাদের আপনারা ভোট দিবেন না। তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং শান্তি উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসএর প্রার্থীকে আগামী ২৭ শে মার্চ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.