বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের
দি নিউজ লায়নঃ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে। গত ৩০ বছর ধরে তিনি বিজেপি করলেও এই মুহূর্তে তিনি রাজ্য কমিটির সদস্য। পাশাপাশি তিনি উত্তরপাড়া বিধানসভা থেকে টিকিট পাওয়া তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষাল এর বিরুদ্ধেও তিনি বলেন যার নামে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে সে কি করে টিকিট পায়। এমনকি সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পর্কে বলেন তার বয়স ৮৯ বছর হয়ে গেলেও তাকে কি করে টিকিট দেওয়া হয়।
পার্টির মাথা খারাপ হয়েছে বলে তিনি বলেন। পাশাপাশি তিনি বলেন সৎ ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়াত দলের হয়ে তাহলে আমরা সবাই তাকে ভোট দিতাম ।তবে অসৎ ব্যক্তি কে আমরা কোনভাবেই ভোট দেব না ।তার বিরুদ্ধে আমরা সৎ মনোভাব ব্যক্তি কে নির্দল হিসাবে দাঁড় করাবো। একসময় বাড়িতে ঢুকেই প্রবীর ঘোষাল মেরে গেছে আমাদের। কৃষ্ণা ভট্টাচার্য আরো বলেন যে যার নামে মধু চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাকে দল টিকিট দেয় কিভাবে। তাই তিনি দলের বিরুদ্ধে এক রাস ক্ষোভ প্রকাশ করেন।তারা কোন মতে প্রবীর ঘোষাল কে প্রার্থী হিসেবে মেনে নেবে না বলে ও জানান।

Post a Comment