এবার উপাচার্যের রোষে জাতীয় ও রাজ্যস্তরের পুরস্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব - The News Lion

এবার উপাচার্যের রোষে জাতীয় ও রাজ্যস্তরের পুরস্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব

 


দি নিউজ লায়নঃ    এবার উপাচার্যের রোষে জাতীয় ও রাজ্যস্তরের পুরস্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব তথা বিশ্বভারতীর রবীন্দ্র সঙ্গীত, নৃত্য ও নাটক বিভাগের অধ্যাপক রাজেশ বেনুগোপাল।জানা গেছে, ১৩ মার্চ রাত ৮ টা ১৪ মিনিট নাগাদ ইমেলের মাধ্যমে রাজেশ বেনুগোপালকে এই সাসপেনশনের নোটিশ পাঠানো হয়েছে। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তিনি  নিজের কর্তব্য অবহেলা করে গবেষণার কাজে বেশি সময় ব্যয় করেছেন যা বিশ্বভারতীর  স্ট্যাটুউট বা সি সি এ রুল  বিরুদ্ধ। এই অভিযোগে বিশ্বভারতী আগে শোকজ নোটিশ দেয় অধ্যাপককে।


 তারপর অধ্যাপকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং ১৩ মার্চ তাঁকে ইমেলের মাধ্যমে সাসপেনশন নোটিশ  ধরানো হয়েছে। অধ্যাপক রাজেশ বেনুগোপালের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে,  অধ্যাপক কোনও নিয়ম ভাঙেন নি।  বিশ্বভারতী স্ট্যাটুউট বা সি সি এ রুল অনুযায়ী কোনও অধ্যাপক ৫ ঘন্টার বেশি ক্লাস নিতে পারেন না। কর্মসমিতি স্বীকৃত অধ্যাপক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এই অধ্যাপকের অধিকার আছে একাডেমিকসে জয়েন্ট সেক্রেটারি থেকে বিভিন্ন অধ্যাপকদের সমস্যার কথা শোনা বা শিক্ষক হিসেবে গবেষনার কাজে নিজেকে যুক্ত রাখা।  অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, বিকেল ৩-৩০টা থেকে ৬টা পর্যন্ত উঁনি ক্লাসের বাইরে গবেষণায় ব্যস্ত থাকতেন। কিন্তু বাস্তবে ওই সময় তার কোনও ক্লাসই ছিল না রুটিনে।


অধ্যাপকের এক ঘনিষ্ঠ সহকর্মী জানিয়েছেন,  ''আসলে বেশ কিছুদিন আগে  এক সহকর্মীর বিরুদ্ধে শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় সই করতে বলা হলে। তাতে রাজী হন নি অধ্যাপক ভেনুগোপাল। তার প্রতিবাদ করার জন্যই অধ্যাপকের প্রতি এই নিদান।''এব্যাপারে জনসংযোগ আধিকারিক অনির্বান সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলার কথা পথেই যাবেন  অধ্যাপক বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.