দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির বন্ধ কে ব্যার্থ করার ডাক তৃণমূলের
দি নিউজ লায়ন; আজ নদিয়ার শান্তিপুরে নৃসিংহপুরের মেথিডাঙ্গা গ্রামে দুই যুবকের রক্তাক্ত মৃতদেহকে ঘিরে রাজনীতির টানাপোড়েনে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিপুর।আজ সকালে নৃসিংহপুর মেথিডাঙ্গা গ্রামে এক কলাবাগানে দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়, দুজনেরই বাড়ি নৃসিংহপুর এলাকায়। এই মৃত্যুকে ঘিরে বিজেপি নের্তৃত্ব জানায় এক যুবক তাদের কর্মী ও সমর্থক, তাদেরকে খুন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল শান্তিপুর বিধানসভায় 12 ঘণ্টা বন্ধের ডাক দেয় বিজেপি। আর এরপরই শুরু হয় চাপানউতোর।
সন্ধ্যায় শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন থেকে এই বন্ধের বিরোধিতা করে এক মিছিল বের করে শান্তিপুর তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্ব জানান উক্ত দুই যুবক কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত নয়, ভোটের আগে বিজেপি চক্রান্ত করে ঘৃণ্য রাজনীতির বাতাবরণ সৃষ্টি করে বন্ধ ডেকেছে। সাধারণ মানুষের উচিত এই বন্ধ ব্যার্থ করা। আর বিজেপির এই চক্রান্ত মাফিক নোংরা রাজনীতি কে আমরা তীব্র নিন্দা করছি।

Post a Comment