বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে যশোহর রোড অবরোধ - The News Lion

বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে যশোহর রোড অবরোধ

 


দি নিউজ লায়ন;   উত্তর 24 পরগনা জেলার অশোকনগর খোঁজদেলপুর  এলাকায় বুধবার  বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে এলাকার কিছু আই এস এস সমর্থিত দুষ্কৃতী পতাকা খুলে দেয় এবং বিজেপি কর্মীদের মারধর করে। তারই প্রতিবাদে বুধবার  সন্ধ্যায় অশোকনগর মানিকতলা এলাকায় যশোর রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।

অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর প্রচারের জন্য এদিন অশোকনগর খোঁজদেলপুর এলাকায় বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা লাগাতে গেলে কিছু আই এস এফ আশ্রিত দুষ্কৃতী বিজেপির পতাকা খুলে দেয় এবং যে কর্মীরা পতাকা লাগাতে গিয়েছিলেন তাদের মারধর করে। এদের মধ্যে পাঁচজন বিজেপি কর্মী আহত হন এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্ব। তারই প্রতিবাদে এদিন সন্ধ্যায় যশোহর রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধের নেতৃত্বে ছিলেন প্রার্থী তনুজা চক্রবর্তী।

 ঘটনাস্থলে এসে পৌঁছায় অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী।

তনুজা চক্রবর্তী বলেন, এইভাবে পতাকা লাগানো বন্ধ করা যাবে না। বিজেপি কর্মীদের ওপর যে মারধরের ঘটনা ঘটিয়েছে আই এস এফ আশ্রিত দুষ্কৃতীরা অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। ৫ জন  বিজেপি কর্মী কে পতাকা লাগানোর সময় মারধর করা হয়েছে।   খোঁজদেলপুর এলাকায় কয়েকজন বিজেপি সমর্থক পতাকা লাগাচ্ছিলেন সে সময় তাদের উপরে চড়াও হয় আই এস এফ এর কিছু সমর্থক। বিজেপি কর্মীদের ও মারধর করা হয়। 

যদিও আই এস এফ প্রার্থী তাপস ব্যানার্জি বলেন, এরকম ধরনের কাজ তাদের দলের কর্মীরা করেননি। মানুষ বিজেপিকে চাইছে না তাই সাধারণ মানুষই পতাকা খুলে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.