পূর্ব বর্ধমানে সংযুক্ত মোর্চার জোটে জট
দি নিউজ লায়ন; পূর্ব বর্ধমানে সংযুক্ত মোর্চার জোটে জট। ইতিমধ্যে সংযুক্ত মোর্চার তরফে পূর্ব বর্ধমানের ১৬ টা আসনের প্রার্থীর নামও ঘোষনা করেছে। এই ১৬ টা আসনের মধ্যে বামেরা দুটি আসন কংগ্রেসকে ছেড়েছে বামেরা। এই দুটি আসন হলো কাটোয়া ও পূর্বস্থলী দক্ষিণ। তারমধ্যে পূর্বস্থলী দক্ষিণের আসনে কংগ্রেসের প্রার্থী প্রচারও শুরু করে দিয়েছে। কিন্তু কাটোয়া আসনের কংগ্রেস প্রার্থী এখনও প্রচারেই নামতে পারে নি। কারণ কাটোয়ার বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীদের একটা অংশের প্রার্থী পছন্দ হয় নি বলে কাটোয়া কংগ্রেস সূত্রে খবর।
ইতিমধ্যে কাটোয়ার কংগ্রেসের একটা অংশ সাংবাদিক সম্মেলন করে ইতিমধ্যেই স্থানীয় প্রার্থীর দাবী তুলেছে। তাদের সাফ কথা স্থানীয় প্রার্থী চাই। ইতিমধ্যে কাটোয়ার বিধানসভার আসনে কংগ্রেসকে ছাড়লেও সিপিএম প্রার্থী ঘোষণা করে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তাতেই জট পেকেছে জোটে। যদিও বাম ও কংগ্রেসের তরফে দাবী করা হয়েছে কোনো জট নেই। কাটোয়ার কংগ্রেস প্রার্থী প্রবীর গাঙ্গুলি জানিয়েছেন, “জোটের কোনো সমস্যা নেই। কাগজের কিছু সমস্যার জন্য আমার মনোনয়ন পত্র জমা করতে দেরী হচ্ছে।
জোট যেমন আছে তেমনি আছে।“ কিন্তু বুধবারই কাটোয়ার সিপিএমের পক্ষ থেকে নাম ঘোষনা করে স্যোশাল মিডিয়ার পাশাপাশি দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। যদিও সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক জানিয়েছেন, “ আমাদের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেবে। কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিলে এবং তা প্রত্যাহার না হলে আমাদের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবে।“

Post a Comment