আগামীকাল ট্রেনে চেপে নমিনেশন জমা দিতে যাবেন রাহুল সিনহা
দি নিউজ লায়ন; আজ রাহুল সিনহা সাংবাদিক সম্মেলন করে বলেন, ক্ষমতায় বিজেপি আসছে। বাংলা ডবল ডেকার সরকার গঠন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুৎ নাটক করেন। উনার পায়ের ব্যান্ডেজ, এটাও একটা নাটক। ব্যান্ডেজ বাম পায়ে তাহলে উনি ডালপা দেখান কেন? এমকি উনি উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন। উনার দুয়ারে সর্কার তো গেছে, এখন বাকি আছে হুইল চেয়ারের সরকার। এছাড়াও খাদ্যমন্ত্রী সম্বন্ধে বলেন উনি যেখানেই যাচ্ছেন সেখানকার জনগণ বলছেন, চাল চোর আর দরকার নেই, ত্রিপল চোর আর দরকার নেই। এছাড়া তিনি 4 নম্বর ওয়ার্ড ও 5 নম্বর ওয়ার্ডের রোড শো করেন মানুষকে বলেন, নির্ভয়ে ভোট দিতে।
আগামীকাল রাহুল সিনহা 10:55 টায় নমিনেশন জমা দিতে যাবেন ট্রেনে চেপে। সঙ্গে থাকবেন বিজেপি কর্মীরা। তিনি বলেন আমি গাড়িতে যেতে পারতাম কিন্তু মানুষ ট্রেন এ চেপেই যাতায়াত করেন, মানুষের সঙ্গে জনসংযোগ তা তিনি এই ভাবেই করতে চান।

Post a Comment