মিশরে রহস্যজনকভাবে মৃত্যু হল মালদার ছাত্রের, তদন্তের দাবি পরিবারের - The News Lion

মিশরে রহস্যজনকভাবে মৃত্যু হল মালদার ছাত্রের, তদন্তের দাবি পরিবারের

 


দি নিউজ লায়নঃ    মিশরে পড়তে গিয়ে মালদার এক ছাত্রের রহস্যজনক ভাবে মৃত্যু হল । মৃত ছাত্রের বাড়ি মালদার  ইংরেজবাজার থানার মাদিয়া এলাকায়। সে মিশরে অ্যারবিক নিয়ে গবেষণা করতে গিয়েছিল। গোটা ঘটনার তদন্ত চেয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রের নাম মোশারফ হোসেন (২৪) । 


তার পরিবারের সদস্যরা জানান চার বছর আগে অ্যারবিক নিয়ে গবেষণা করতে মিশরে যায় ওই ছাত্র।রবিবার সকালে মিশর থেকে ফোন মারফত খবর আসে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপরই মৃত ছাত্রের পরিবার দ্বারস্থ হয় ইংরেজবাজার থানা পুলিশের।মৃত ছাত্রের ভাগ্নে মোহাম্মদ আজিজ আকীল আনসারি বলেন, মৃত্যুর কারণ এখনও তাদের জানা নেই। অ্যারাবিক নিয়ে গবেষণা করতে মিশর গিয়েছিলেন সে।


 রবিবার ফোন মারফত তারা জানতে পারেন এই খবর। এরপরই ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।আমরা চাইছি এই ঘটনার সঠিক তদন্ত হোক। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যেহেতু ওই ছাত্রের বিদেশে মৃত্যু হয়েছে তাই সরাসরি এ বিষয়ে পুলিশের আপাতত কিছু করার নেই উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রয়োজনে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নেয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.