চন্দ্রকোনায় শ্রীকান্ত মাহাতোর হয়ে রোড শো করলেন অভিনেত্রী শ্রীময়ী ব্যানার্জী ও পায়েল দে - The News Lion

চন্দ্রকোনায় শ্রীকান্ত মাহাতোর হয়ে রোড শো করলেন অভিনেত্রী শ্রীময়ী ব্যানার্জী ও পায়েল দে

 



দি নিউজ লায়নঃ     বৃহস্পতির ছিল প্রথম পর্বের নির্বাচনের শেষ প্রচার। তাই শেষ প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝাঁপিয়ে পড়ে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে হুড খোলা  গাড়িতে  তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো কে সঙ্গে নিয়ে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় প্রচার করেন অভিনেত্রী শ্রীময়ী ব্যানার্জী ও  পায়েল দে। হাজার হাজার মানুষ রোড শোতে অংশগ্রহণ করেন। 


ওই দুই অভিনেত্রী  চন্দ্রকোনা  রোড এলাকায় সর্বস্তরের মানুষের কাছে শ্রীকান্ত মাহাতো কে জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। আগামী ২৭ শে মার্চ শালবনি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য ওই দুই অভিনেত্রী ওই এলাকার সর্বস্তরের মানুষকে সাতাশে মার্চ শ্রীকান্ত মাহাতো কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। দুই অভিনেত্রীর রোড শো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসএর কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


 শ্রীকান্ত মাহাতো সর্বস্তরের মানুষের কাছে বলেন তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে তাকে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য  ও তিনি আবেদন জানান। সেই সঙ্গে তিনি বিজেপি ও সিপিএম কে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.