মেদিনীপুরে টোটো মিছিল করে নির্বাচনী প্রচার করলেন জুন মালিয়া
দি নিউজ লায়নঃ নির্বাচনী প্রচার এর শেষ দিন বৃহস্পতিবার কয়েকশো টোটো নিয়ে মিছিল করে মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। টোটো তে বসে হাত জড়ো করে মেদিনীপুর শহরবাসীর কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নির্বাচনী প্রচার করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা জোড়া ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
আমি আপনাদের পাশে থেকে মেদিনীপুর বিধানসভা এলাকার উন্নয়ন করবো। সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে ও সন্ত্রাসের নায়ক বামেদের কে পরাস্ত করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল, যে দলের নীতিও আদর্শ বলে কিছুই নেই। যারা বাংলা দখল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে এবং মানুষ কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের আপনারা প্রত্যাখ্যান করুন। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে জোড়া ফুলে ভোট দিয়ে আরও শক্তিশালী করুন।
জুন মালিয়ার প্রচার কে কেন্দ্র করে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেস এর কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কয়েকশো টোটো মিছিলে অংশগ্রহণ করেছিল। মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তার দু'ধারে থাকা মানুষেরা জুন মালিয়া কে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। জুন মালিয়া সর্বস্তরের মানুষকে হাতজোড় করে নমস্কার করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য সকলকে আগামী ২৭ শে মার্চ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

Post a Comment