বিজেপি কে উৎখাত করার ডাক দিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য - The News Lion

বিজেপি কে উৎখাত করার ডাক দিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য

 


দি নিউজ লায়নঃ  নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনৈতিক দলের মিটিং মিছিল।বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ১৩৮ ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের গৌড়দহ মাঠে ক্যানিং পশ্চিম কেন্দ্রের  তৃণমূল কংগ্রেসর প্রার্থী পরেশ রাম দাসের সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য এদিন জনসভা  বলেন বাংলা থেকে বিজেপি  নামক সাম্প্রদায়িক দল কে উৎখাৎ করাতে হবে।বিজেপি একটা সাম্প্রদায়িক দল। সমস্ত জায়গায় হিংসার রাজনীতি করে চলেছে। 


আর মুখে বলছে সোনার বাংলা গড়বে। যারা এতোদিন ক্ষমতায় থেকে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যকে হিংসার আগুন ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করছে।আবার তারাই বলছে সোনার বাংলা গড়বে।সোনার বাংলা গড়ার নাম করে বাংলা কে শেষ করে দিতে চাইছে।তিনি আরো বলেন বাংলা মা বোনেরা অঙ্গীকার বদ্ধ।তারা চায় বাংলায় তৃতীয় বারের জন্য শাসনভার গ্রহণ করবেন ৬৫ বছর বয়ষ্কা দুর্গা মমতা ব্যানার্জী।তাছাড়া মায়ের সাথে যারা দুর্ব্যবহার করেছে আজ তারাই বিজেপির নেতা।এই সমস্ত ডাষ্টবিনের বিজেপি অসুরদের দুর্গার পদতলে ২ মে হাজীর হতে হবে।সেইদিনই সবুজ আবির দিয়ে উন্নয়ণের খেলা হবে।


 বাংলা নিজের মেয়েকেই চায় শান্তির জন্য। অশান্তির জন্য বহিরাগত অসুরদের চায় না। এদিন জনসভায় বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী মন্ডল,পঞ্চায়েত সদস্যা সাগরিক হালদার,শুক্লা নস্করের নেতৃত্বে কয়েক হাজার প্রমিলা দুর্গা বাহিনী সংখ্যা ছিল নজরকাড়া।এদিনের সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস,বাঁশড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিজনকৃষ্ণ মন্ডল প্রমূখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.