বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নয় টি আসনে বিধানসভার নির্বাচন, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা - The News Lion

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নয় টি আসনে বিধানসভার নির্বাচন, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দ্বিতীয় পর্বের নয়টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নয়টি বিধানসভা এলাকা কে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে।  ২০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।সেই সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। বিভিন্ন রাস্তায় চলছে  নাকা চেকিং এর কাজ। ভোটকেন্দ্রগুলিতে ইভিএম মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন ভোট কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, পিংলা খড়গপুর সদর, ডেবরা,  সবং, কেশপুর , দাসপুর ,ঘাটাল বিধানসভার নির্বাচন হবে 


।ওই নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র গুলি হল ডেবরা বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর ও বিজেপির প্রার্থী রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক ভারতী ঘোষ। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূলএর বিদায়ী বিধায়ক প্রদীপ সরকার এর মধ্যে লড়াই হবে।  পিংলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি  অন্তরা ভট্টাচার্য্যর লড়াই হবে।


তেমনি ভাবে সবং বিধানসভা কেন্দ্রে  তৃণমূলে প্রার্থী রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভূঁইয়ার সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া  বিজেপি দলের প্রার্থী অমূল্য মাইতির লড়াই হবে।তাই ওই চারটি বিধানসভা কেন্দ্রের দিকে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলের নজর রয়েছে।জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক রেশমী কোমল বলেন ওই নয় টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অবাধ ও শান্তি পূর্ন ভাবে  সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ওই নয়টি কেন্দ্রে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।ওই নয় টি বিধানসভা কেন্দ্রের তিন হাজার তিনশত নয়টি  বুথে ভোট গ্রহণ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.