তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ, নান্টু পালের মত নেতারা
দি নিউজ লায়নঃ এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ, নান্টু পালের মত নেতারা। বুধবার দুপুরে কলকাতার হেস্টিংসের দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন দীনেশ বাজাজ ।
মঙ্গলবার রাতেই দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, ও কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক হয় তাঁর। সেখানেই দীনেশের বিজেপি-তে যোগদান চূড়ান্ত হয়। রাতেই দিলীপ ঘোষ তাঁকে ফোন করে কলকাতার দফতরে এসে দলের যোগদানের প্রস্তাব দেন। তারপরেই আনুষ্ঠানিক ভাবে আজকের এই যোগদান।

Post a Comment