মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত? জানেন কি
দি নিউজ লায়ন; আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মনোনয়নে মুখ্যমন্ত্রী নিজের সম্পত্তির যাবতীয় হদিশ দিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ মাত্র ১৭ লক্ষ টাকার কাছাকাছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর গাড়ি নেই, বাড়িও নেই। তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাঙ্কে রয়েছে, ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা।
তাঁর কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা। মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামের ও কম। ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই।
বসত বা চাষযোগ্য জমিও নেই। মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জানিয়েছেন কোথাও কোনও ঋণ নেই তাঁর। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার বাকি নেই। হলফনামায় মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানাই রয়েছে। ৩০বি, হরিশ চ্যাটার্জি রোড, কালিঘাট পুলিশ স্টেশন, কলকাতা-৭০০২৬।

Post a Comment