পুরুলিয়ার ৯টি আসলেই জিতবে তৃণমূল প্রত্যয়ী ব্রাত্য
দি নিউজ লায়নঃ বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার কথা বললেন মন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি বিধানসভায় নির্বাচনে পুরুলিয়ার ৯ টি আসনে তৃণমূলই জিতবে বলে কর্মীদের মনোবল বাড়িয়ে দেন। সোমবার বিকেলে কাশিপুর বিধানসভার তৃণমূল কার্যালয়ে এক কর্মীসভায় কর্মীদের মনোবল বাড়াতে এমনই দাবি করলেন রাজ্যের অন্যতম মন্ত্রী ব্রাত্য বসু।
এদিন কাশিপুর বিধানসভা এলাকায় প্রত্যেকটি অঞ্চল এবং বুক স্টোর থেকে নেতাকর্মীরা এই কর্মী বৈঠকে সামিল হন। মন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া, কাশিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া প্রমুখ। ১৯৫৬ সালের ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু এই কর্মী সম্মেলন শুরু করেন।
পাশাপাশি তিনি বলেন বিজেপি হিন্দুদেরও নয়, খ্রিস্টানদেরও নয় মুসলিমদেরও নয়।কর্মীদের উড়েশ্যে তিনি বলেন বিজেপি রাজ্যে এলে মমতার ৬৪ প্রকল্পেই বন্ধ করে দেবে। পাশাপাশি এদিন তিনি কর্মীদের বাড়ি বাড়ি প্রচার করতে বলেন যে এই বিধানসভা এলাকার মধ্যে পড়া রেল সহর আদ্রা নির্বাচনের পরেই পৌরসভা করা হবে। বর্তমানে এই রেল শহর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে।

Post a Comment