বিজেপি ও বাম কংগ্রেস জোট কে জঙ্গলমহল থেকে উৎখাত করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অন্তর্গত গোয়াল তোড় থানার মাকলি আমজোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়।ওই সভায় বক্তব্য রাখেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো,তৃণমূল কংগ্রেসের নেতা সুদর্শন মণ্ডল,দীপক পাত্র,মহিলা নেত্রী ঝুম্পা প্রামানিক সহ আরো অনেকে। ওই সভায় বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বিজেপি ও বাম কংগ্রেস জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন ।তিনি বলেন রাজ্যে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন কি অবস্থা ছিল। জঙ্গলমহলে বিরোধীদল করার মতো অবস্থায় ছিলো না। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নির্মম ভাবে অত্যাচার করা হতো ।
একাধিক দলীয় কর্মীদের খুন করা হয়েছে। বহু মানুষকে ঘরছাড়া করেছিল বামেরা। উন্নয়ন বলতে জঙ্গলমহল এর মানুষ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দেখতে পাচ্ছে। এর আগে জঙ্গলমহলের কোন উন্নয়ন করা হয়নি ।শুধু জঙ্গলমহলের মানুষের ভোট নিয়েছিল বামেরা। কিন্তু কোনো কাজ করেনি। সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচার আজও জঙ্গলমহলের মানুষ ভুলে যায়নি। সেই সঙ্গে যারা সিপিএমের হার্মাদ বাহিনীর নেতা ছিল তারা এখন বিজেপির নেতা হয়েছে। তারা বিজেপিতে যোগ দিয়ে মানুষকে হুমকি দিচ্ছে। তিনি বলেন তৃণমূল কংগ্রেস কারো হুমকির কাছে মাথা নত করে না ।তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন কে সামনে রেখে বিধানসভা নির্বাচনে লড়াইকরবে।
বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন তা আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণিত হবে। তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে লোকসভা নির্বাচনে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল । কিন্তু জঙ্গলমহলের কোন উন্নয়ন করেনি বিজেপি। তাই বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি যেমন রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তেমনি রাজ্যে ফের বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা ভালো কিন্তু তা কোনদিন ওদের বাস্তবে রূপায়িত হবে না। তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। গত দশ বছর তিনি বিধায়ক হিসেবে কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে মানুষের কাছে তুলে ধরেন।
তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনারা স্বাস্থ্যসাথী পাবেন, আপনার মেয়ের পড়ার জন্য কন্যাশ্রী পাবেন, বিনা পয়সায় যেমন চাল পাবেন, তেমনি মাথার উপর ছাদের জন্য ঘর পাবেন। সেই সঙ্গে তিনি বলেন যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলিকে তারা বন্ধ করে দিবে।বিজেপি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছে। তিনি বলেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট কে আগে সোনার গড়ে তুলুক ।তারপরে ওরা বাংলাকে দেখবে। সেই সঙ্গে তিনি বলেন যেভাবে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে মানুষের নাভিশ্বাস অবস্থা হয়েছে।শুধু ফেব্রুয়ারি মাসে ২২৫ টাকা গ্যাসের দাম বেড়েছে । এরপরেও বলছে মানুষের আচ্ছে দিন আসবে ।কোথায় গেল সেই আচ্ছে দিন।
নরেন্দ্র মোদি আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল দেশবাসীকে। কিন্তু সেই আচ্ছা দিনের স্বপ্ন এখন মানুষ আর দেখতে পাচ্ছে না। কারণ মানুষকে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান ।সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য জঙ্গলমহলের প্রতিটি মানুষের কাছে তিনি আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন আমরা হিংসা চাই না আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি। তাই জঙ্গলমহল শুধু নয় বাংলার উন্নয়নে বাংলার মানুষকে শান্তিতে রাখার জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন তৃণমূল কংগ্রেস প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Post a Comment