কয়লাকাণ্ডে সিবিআইয়ের হানা শিলিগুড়িতে
দি নিউজ লায়নঃ কয়লাকাণ্ডে সিবিআইয়ের হানা শিলিগুড়িতে। গ্রেপ্তার বামপদ দে নামে এক ব্যক্তিকে। জানা যাচ্ছে শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল সে। গোপন সূত্রে রাজ্য পুলিশকে অন্ধকারে রেখেই অভিযান চালায় তারা।
সূত্রে মেলা খবরের ভিত্তিতে জানা যাচ্ছে রবিবার এই ব্যক্তি খোঁজে শিলিগুড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকেরা।আটক করা লালা ঘনিষ্ঠ এই ব্যক্তিকে। উক্ত ব্যক্তি কলকাতা থেকে পালিয়ে উত্তরবঙ্গে এসে শিলিগুড়িতে গাঁ ঢাকা দেয় বলেই জানা যাচ্ছে। কয়লা কাণ্ডের টাকার আদান প্রদানের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা যাচ্ছে।

Post a Comment