বসন্ত উৎসবে বিশ্বভারতী যেন জেলখানা
দি নিউজ লায়নঃ আজ বসন্ত উৎসব। বিশ্বভারতীতে আপনি স্বাগত নন ! মঙ্গলবার বসন্ত উৎসবের দিন এটাই বিশ্বভারতীর ছবি। ভাজপার মদতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসবের চিরাচরিত রীতি রেওয়াজেও কোপ বসালেন। বসন্ত উৎসবের দিন বিশ্বভারতীকে কার্যত জেলখানায় পরিণত করলেন বিদ্যুৎ। বিশ্বভারতী সূত্রের খবর সোমবার রাতে একটি নির্দেশিকা জারি করে উপাচার্য্য বিদ্যুত চক্রবর্তী , সেখানে বলা হয় মঙ্গলবার সকালে বিশ্বভারতীর নিয়ম অনুসারে বসন্ত উৎসব পালিত হবে।
উপাচার্যের এহেন আচরণে পাগলা দাশুর সাথে তুলনা করেছে ভারতী আধিকারিক বৃন্দ। তারা বলেন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই একের পর এক তুঘলকী সিদ্ধান্ত নিয়ে নিজেকে অর্কমণ্য উপাচার্য হিসেবে প্রমাণ করে ফেলেছেন বিদ্যুৎ বাবু। বিশ্বভারতীর ইতিহাসে এইভাবে পর্যটক, আশ্রমিক, ছাত্র, অধ্যাপক - অধ্যাপিকা, সকল কে এড়িয়ে বসন্ত উৎসবের মতো এক কালজয়ী উৎসব এভাবে সম্পন্ন করলো বিশ্বভারতী যা অত্যন্ত লজ্জার।
উপাচার্য ঘনিষ্ঠমহলে এইভাবে চুপচাপ বসন্ত উৎসব পালনের ব্যাখ্যা দিয়ে রেখেছেন, করোনা আবহে জনসমাগম করা যাবে না তাই বিস্বভারতীর ঐতিহ্য মেনে এভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আশ্রমিক সুবোধ মিত্র বলেন , আরো কিছুদিন একটু অপেক্ষা করুন, অপশাসন, একগুঁয়েমি, গাজোয়ারী, অহংকার, সবকিছু থেকে মুক্তির স্বাদ পেতে চলেছে বিশ্বভারতী। পুনরায় গুরুদেবের শান্তির আশ্রমে আবার প্রাণ ফিরে আসবে। উুনি তথা উপাচার্য বিশ্বভারতীর মত শিক্ষাপীঠ কে নিজের ব্যাক্তিগত সম্পওি মনে করেছিলেন ।

Post a Comment