জেনে নিন প্রথম দফা ভোটের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে - The News Lion

জেনে নিন প্রথম দফা ভোটের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে

 


দি নিউজ লায়ন;   শনিবার রাজ‍্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ হবে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হবে ভোট। পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ হবে কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি (সং), রামনগর, এগরা আসনে। ঝাড়গ্রামের বিনপুর (সং), নয়াগ্রাম (সং) গোপিবল্লভপুর, ঝাড়গ্রামে-জেলার চারটি আসনেই ভোটগ্রহণ হবে শনিবার।


 পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়ারি (সং), খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর আসনে হবে ভোট। বাঁকুড়ার রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া কেন্দ্রে এবং পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং), রঘুনাথপুর আসনে হবে ভোটগ্রহণ। ঝাড়গ্রামের মত পুরুলিয়ারও সব আসনেই ভোটগ্রহণ হয়ে যাবে প্রথম দফায়। প্রথম দফার নির্বাচন সম্পন্ন করতে ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। প্রয়োজনে আরও অতিরিক্ত ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। 


এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী  ঠিকমতো ব্যবহার হয় তা নিশ্চিত করতে তিনজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, যে সব কেন্দ্রে তিন চারটি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। পাঁচ থেকে আটটি বুথের কেন্দ্রে ১২ জনের বাহিনী থাকবে। আর ১৫টি বুথের ভোট কেন্দ্রে দায়িত্ব নেবেন ১৬ জনের বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে মোতায়েন থাকছে ১২৪০০ কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে থাকছে ১৮৮০০ কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ায় থাকছে ৮৪০০ কেন্দ্রীয় বাহিনী এবং পুরুলিয়ায় থাকছে ১৯৫০০ কেন্দ্রীয় বাহিনী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.