মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল সোনারগাঁওয়ে রওশন - The News Lion

মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল সোনারগাঁওয়ে রওশন



দি নিউজ লায়নঃ  বাংলাদেশে সফররত নরেন্দ্র মোদির সঙ্গে বেলা ১টায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। 


সূত্রের খবর, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও জিয়া উদ্দিন বাবলু। 


মামুন হাসান বলেন, বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন।  জাপার এক সদস্য জানান, এটা একটি সৌজন্য সাক্ষাৎ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.